শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহরুখের বর্ণাঢ্য জীবন নিয়ে ডকুমেন্টারি করতে চান কেভিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্কারজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড, হলিউড ও বিশ্ব বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন পর্দায় তুলে ধরে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ ইচ্ছার কথা জানিয়েছেন এই অস্কারজয়ী পরিচালক।

সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড জানান, এর আগে প্রামাণ্যচিত্র নিয়ে শাহরুখ খানের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সে সময় সঠিক মুহূর্ত না থাকায় কাজটি আর এগোয়নি। কিন্তু বলিউড এই মহাতারকার বিশ্বব্যাপী অসামান্য জনপ্রিয়তা এবং তার পেছনের রহস্য নিয়ে তিনি এখনো দারুণ আগ্রহী। রসিকতার সুরে এই নির্মাতা বলেন, হয়তো ভবিষ্যতে শাহরুখ নিজেই বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করতে তার সঙ্গে যোগাযোগ করবেন।

শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কাজ করার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন কেভিন।

প্রখ্যাত এই নির্মাতার ক্যারিয়ারে আলোচিত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেসন’।

বর্তমানে প্রামাণ্যচিত্রের পাশাপাশি ফের বাণিজ্যিক সিনেমা তৈরিতে ফিরছেন ম্যাকডোনাল্ড। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তার পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শুরু হতে যাচ্ছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: