শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

অনন্ত জলিলকে ‘ফাইটার’ বললেন ওমর সানী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেতা অনন্ত জলিলকে ঘিরে সামাজিক মাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার বিষয়ে এবার নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা ওমর সানী। সহকর্মী অনন্ত জলিলের প্রতি আস্থা প্রকাশ করে তিনি মনে করেন, খুব শিগগিরই এই পরিস্থিতি সামলে উঠতে পারবেন অনন্ত।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। ভিডিওতে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিল প্রসঙ্গটি নিয়ে কথা বলেন তিনি।

অনন্ত জলিলকে নিয়ে ওমর সানী বলেন, ‘তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি দারুণ মনের মানুষ এবং একজন সত্যিকারের ফাইটার। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় না এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার। তিনি খুব সহজেই এটি সামলে নেবেন।’

সমালোচকদের উদ্দেশ্যে কিছুটা বিরক্তি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, তিনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন।’

অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের গসিপ বা আলোচনা না হলেই ভালো হতো। যেহেতু ঘটনা ঘটে গেছে, আপনি বিষয়টি সংক্ষেপে মিটিয়ে ফেলবেন। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো স্নেহ করি এবং খুব ভালো মানুষ হিসেবে জানি। আর আপনি যে একজন ভালো মানুষ, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অল দ্য বেস্ট!’

ভিডিওতে শুধু অনন্ত জলিলই নন, নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়েও খোলামেলা কথা বলেছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় মন দেওয়া এই তারকা জানান, হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার সময় প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে তিনি যাতায়াত করেন।

আরও পড়ুন

আকস্মিক সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে যারা ট্রল বা সমালোচনা করেন, তাদের কড়া জবাব দিয়ে সানী বলেন, ‘আমি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করি। এতে লজ্জার কিছু নেই।’

পাশাপাশি, ভালো চরিত্র পেলে তিনি যে নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন, তাও স্পষ্ট করেন। নিজের অভিনয়প্রীতি বোঝাতে গিয়ে দারুণ এক উপমা টেনে সানী বলেন, অভিনয় তার কাছে ইনসুলিনের মতো, যা তাকে নিতেই হবে।

ভোরের আকাশ/জেআ

ঢাকাই সিনেমাঅভিনেতাঅনন্ত জলিল

শেয়ার করুন: