ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন, জানালেন তিশা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ অপারেশন করা হয়।
রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় দুই ঘণ্টার অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এর আগে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে একটি কর্মশালায় যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
ভোরের আকাশ//হ.র