শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এবার ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান
এবার ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান

ঈদ মানেই ড. মাহফুজুর রহমানের গান বছরের পর বছর এই ধারায় অভ্যস্ত ছিলেন দর্শক-শ্রোতারা। কিন্তু গেল রোজার ঈদের মতো এবারের ঈদুল আজহাতেও গান শোনাবেন না এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ড. মাহফুজুর রহমান ২০১৬ সালে। সেই থেকে প্রতিবছর ঈদে এটিএন বাংলায় প্রচারিত হতো তার একক সংগীতানুষ্ঠান। কখনও একক গান, কখনও বা দ্বৈত গান নিয়ে হাজির হতেন তিনি। তবে রোজার ঈদের পর এবার কোরবানির ঈদেও থাকছে না তার কোনো গানের আয়োজন।

এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, "এবার ঈদে গান শোনাচ্ছেন না ড. মাহফুজুর রহমান।" তবে গান না করার পেছনে কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, গেল কোরবানি ঈদে ‘আমার চোখের আলো’ শিরোনামে তার একক সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়েছিল ঈদের রাত ১০টা ৩০ মিনিটে। পরদিন একই সময়ে প্রচার হয় তার দ্বৈত সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’, যেখানে তার সঙ্গে গেয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

এছাড়া এটিএন নিউজেও প্রচারিত হয়েছিল তার একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’, যেখানে বাংলা ও হিন্দি গান পরিবেশন করেছিলেন তিনি।

প্রতিবারের মতো এবারও দর্শকরা তার গানের অপেক্ষায় থাকলেও, এই ঈদে মাহফুজুর রহমানের গান না শোনার খবরে কিছুটা হতাশা দেখা দিয়েছে ভক্তদের মাঝে।

ভোরের আকাশ//হ.র

বিনোদনকেন্দ্র

শেয়ার করুন: