শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আদালতে আত্মসমর্পণ করলেন মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।

এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎসহ ভয়ভীতি দেখানোর অভিযোগে বাদী আমিরুল ইসলামের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত এ পরোয়ানা জারি করে। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন বাদীকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলেন। এ আশ্বাসে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন তিনি ও তার ভাই। কিন্তু পরে কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়নি এবং টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৬ মার্চ বাদী টাকা চাইতে গেলে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাদী ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

ভোরের আকাশ/এসএইচ
 

মেহজাবীন চৌধুরীগ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন: