শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংবাদমাধ্যমের প্রতি ক্ষুব্ধ বলিউড সুলতান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান অন্যায়ের বিরুদ্ধে কিংবা নিজের আত্মসম্মানের প্রশ্নে বরাবরই সোচ্চার। এবারও তার ব্যতিক্রম হলো না। তীব্র ক্ষোভ ও হতাশা উগরে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিলেন এই অভিনেতা।

মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে বলিউড অভিনেতা সালমান খানকে দেখতে পেয়ে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। রেস্টুরেন্ট বা হাসপাতাল—যেখানেই যান না কেন, তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করার এই প্রবণতা এবার তীব্রভাবে সমালোচনা করলেন তিনি।

হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় তাকে ‘কনটেন্ট’ বানিয়ে উপার্জনের বিষয়টি সালমান ‘অমানবিক’ বলে আখ্যা দেন এবং এর তীব্র নিন্দা জানান।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘আমি সবসময় সংবাদমাধ্যমের পাশে থেকেছি এবং তাদের কাজকে সম্মান করেছি। তাদের যেন শান্তিতে কাজ করতে পারি, সেটাই চেয়েছি।’

আরও পড়ুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে পাঞ্জাবি গায়িকার নৃশংস হত্যাকাণ্ড

তবে অন্যের ব্যক্তিগত কষ্টকে কেন্দ্র করে ছবি তোলা ও তা নিয়ে ব্যবসা করার প্রবণতা তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানান সালমান। তিনি প্রশ্ন তোলেন, ‘কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?’

তিনি আরও লেখেন, ‘আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।’ এই ঘটনার পর পাপারাজ্জি সংস্কৃতি ও তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বলিউড সালমান খান

শেয়ার করুন: