শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জি সিরিজে পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে এলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’।

শুক্রবার (২৭ মার্চ) গানটি প্রকাশ করেছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। গানের কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা।

সংগীতপ্রেমীদের জন্য গানটি এখন জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগের জন্য উন্মুক্ত রয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি পার্থ বড়ুয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যতিক্রমধর্মী কাজ।

বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পরিচিত মুখ পার্থ বড়ুয়ার কণ্ঠে বহু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘চল বদলে যাই’, ‘অভিমানে’, ‘ভুল ঠিকানা’, ‘বৃষ্টি ভেজা সন্ধ্যা’, ‘দেখা হবে বন্ধু’সহ অসংখ্য গানগুলোতে ভালোবাসা, জীবনদর্শন ও সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যা শ্রোতাদের মাঝে দীর্ঘদিন ধরে জনপ্রিয়।

জি সিরিজ থেকে বিভিন্ন সময় পার্থ বড়ুয়ার একাধিক গান প্রকাশ পেয়েছে। এই গানগুলোও দর্শক-শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে উপভোগ করা হচ্ছে।

ভোরের আকাশ/নি

সহজলভ্য নইজি সিরিজপার্থ বড়ুয়া

শেয়ার করুন: