শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংগীতশিল্পী সানি বিয়ে করেছেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগীতশিল্পী সানি বিয়ে করেছেন
সংগীতশিল্পী সানি বিয়ে করেছেন

তিন বছরের বন্ধুত্ব, এরপর প্রেম; অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। শুক্রবার (২৩ মে) ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। তাঁর স্ত্রী নুসরাত মাটি পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্মাতা।

শনিবার বিকেলে সানি বলেন, ‘গান থেকে সাহিত্য, সিনেমা-সবকিছুতে আমাদের মধ্যে ভীষণ মিল পেলাম। এটাই এ সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করেছে। মাটি ভীষণ মেধাবী; অনেক জানে, এটাই আমাকে বেশি আকর্ষিত করেছে।

সানি জানান, ঈদের কাজের ব্যস্ততা শেষে দুজনে ঘুরতে বের হবেন তাঁরা। ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন মাটি। গল্প ও চিত্রনাট্য লিখছেন, সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।

১৬ মে মুক্তি পেয়েছে মাটির লেখা সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু খান। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।

বিয়ের খবরের সঙ্গে অনুরাগীদের আরও একটি সুখবর দিলেন সানি। তাঁর নতুন দুটি গান শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে রেকর্ডিং সম্পন্ন। দুটি গানই কবিতা থেকে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে একটি কবিতা কবি শহীদ কাদরীর, অন্যটি কবি হাসান রোবায়েতের। একটি গানের সংগীতায়োজক জাহিদ নিরব, আরেকটির লাবিব কামাল গৌরব। গিটারে আছেন অন্তু দাস।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: