শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে বিজয়ের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থালাপতি বিজয়ের শনির দশা যেন ছাড়ছেই না। ভারতীয় গণমাধ্যমের খবর, এবার বিবাহবিচ্ছেদের পথে এই দক্ষিণী তারকা।  

২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে এই মুহূর্তে তোলপাড় দেশটির বিনোদন দুনিয়া।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তার স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন। দীর্ঘদিন সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন থালাপতি বিজয়।

এদিকে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে। কেননা অভিনয় ছেড়ে বর্তমানে এই দক্ষিণী তারকা রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন।

সেখানকার নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা ‘থেরি’খ্যাত এই অভিনেতা।

কিন্তু দীর্ঘ ২৬ বছরের সংসারের মায়া কাটিয়ে হঠাৎ কেন এই বিচ্ছেদের পথে হাঁটছেন বিজয়ের স্ত্রী? এ প্রসঙ্গে অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এই তামিল সুপারস্টার।

এ কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীতা। বিভিন্ন সূত্রের বরাতে এমনটাই দাবি করা হয়েছে।

তবে অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন, রাজনীতির মাঠে সক্রিয় থাকবেন বলে আগেই জানিয়েছিলেন বিজয়।

প্রসঙ্গত, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতোমধ্যে আদালতে উঠেছে বলে জানা গেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, বিজয়-সঙ্গীতার সংসারে দুটি সন্তান রয়েছে।

ভোরের আকাশ/নি. ব

থালাপতি বিজয়

শেয়ার করুন: