শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অল্পের জন্য  বড় বিপদ থেকে রক্ষা পেলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী, গ্রহণ করেন সেই সম্মাননাও। এরপরই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। ভিডিওতে স্পষ্ট হয়, তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। বিশেষ করে চমকের আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক; ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। নিজের রূপ ও অভিনয়দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের; তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত-অনুসারী।

কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনায় না থাকলেও ভক্তদের নজরে ঠিকই থাকেন চমক। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরেন, সে থেকেই ভক্তরা তাকে পেয়ে যান।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে—‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

ভোরের আকাশ/তা.কা

সোশ্যাল মিডিয়ারুকাইয়া জাহান চমক

শেয়ার করুন: