শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনাকাঙ্ক্ষিত ফোনকল নিয়ে মুখ খুললেন প্রভা, হেনস্তার শঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অনাকাঙ্ক্ষিত ফোনকল নিয়ে মুখ খুললেন প্রভা, হেনস্তার শঙ্কা
অনাকাঙ্ক্ষিত ফোনকল নিয়ে মুখ খুললেন প্রভা, হেনস্তার শঙ্কা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অনাকাঙ্ক্ষিত এক ফোনকল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফোন নাম্বারসহ পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

প্রভা জানান, এক ব্যক্তি নিজেকে ভক্ত পরিচয় দিয়ে তাকে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলার অনুরোধ জানান। প্রভা প্রশ্ন করলে ওই ব্যক্তি শুধু বলেন, তিনি একজন ‘ফ্যান’। বিষয়টিকে স্পষ্টতই অসংলগ্ন ও অনাকাঙ্ক্ষিত মনে হওয়ায় কড়া ভাষায় প্রতিবাদ করেন এই অভিনেত্রী।

ঘটনার বিবরণ দিয়ে প্রভা লিখেছেন, “এই লোক ফোন দিয়ে বলে, ‘আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো!’ আমি বললাম, ‘আপনি কে?’ বলল, ‘ফ্যান!’ বললাম, ‘ফ্যানের সাথে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলব, আপনি ফোনই বা কেন দিয়েছেন আমাকে? কত বড় সাহস আপনার!’”

এমন ঘটনায় হেনস্তার শঙ্কা প্রকাশ করে তিনি আরও লেখেন, “এই লোক আজকের পর থেকে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করবে! আমার কমেন্ট সেকশনে বাজে কথা লিখবে, ইনবক্সে বাজে কথা বলবে, বুকের ওড়না ঠিক করতে বলবে, বলবে তার পরিবারের মেয়েরা আমার মতো না—ইত্যাদি ইত্যাদি।”

প্রভা দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনের আলোচিত মুখ। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে তিনি অল্প সময়েই নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। যদিও ব্যক্তিগত নানা সংকটের কারণে মাঝেমধ্যে অভিনয়ে অনিয়মিত থেকেছেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকেছেন নিয়মিত।

অভিনয়ের পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এখন তিনি পরিচালনা করছেন নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘Makeup by Prova’—যেখানে নিয়মিত শেয়ার করছেন তাঁর কাজের ভিডিও ও টিউটোরিয়াল।

ভোরের আকাশ//হ.র

অভিনেত্রীনাটক

শেয়ার করুন: