শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনের কষ্ট উজাড় করে বললেন ডলি জহুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মনের কষ্ট উজাড় করে বললেন ডলি জহুর
মনের কষ্ট উজাড় করে বললেন ডলি জহুর

বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে তুলে ধরলেন মনের গভীরে জমে থাকা দীর্ঘদিনের কষ্ট ও আক্ষেপের কথা। 

রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ৩০ জুলাই বিকেলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক অন্তরঙ্গ আড্ডায় তিনি শেয়ার করেন নিজের জীবনের কিছু অজানা অধ্যায়।


হুমায়ূন আহমেদের গল্পে মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডলি জহুর। পরে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন একুশে পদকও। দীর্ঘ অভিনয়জীবনে তিনি কাজ করেছেন নায়ক রাজ রাজ্জাক, আবুল হায়াত, মান্না, সালমান শাহর মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে।

সালমান শাহকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে বলেন, “সালমান আমাকে যেভাবে ‘আম্মু’ বলে ডাকতো, মনে হতো সত্যিই যেন আমার সন্তান। ও অনেক ভালো মানুষ ছিল, বড় মনের মানুষ। সবাইকে সম্মান করত।”


স্বামীর ক্যানসার ধরা পড়ার সময়কার আর্থিক সংকটের প্রসঙ্গে ডলি জহুর জানান, চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকদের কাছে তার ৩৪ লাখ টাকা পাওনা ছিল। তবে বহু চেষ্টা করেও একটি টাকাও ফেরত পাননি।

তিনি বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রি ছেড়ে দিই, তখন এই টাকাগুলো পাওনা ছিল। স্বামীর চিকিৎসার সময় অনেক চেষ্টা করেছি সেই টাকা তুলতে। কিন্তু কেউই দেননি। অনেকে এখন আর বেঁচে নেই, কেউ কেউ অসুস্থ। তাই নাম বলতেও ইচ্ছে করে না। তবে এটা ঠিক, কারো টাকা মেরে দিয়ে কেউ ভালো থাকতে পারে না। উপরওয়ালার বিচার আছে, তিনিই সব দেখেন।”


সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং ‘হাওর জিন্স’-এর কর্ণধার মো. রমিনুল হক সায়াদের সহযোগিতায় আয়োজিত এই সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন আমন্ত্রিত সাংবাদিক।

ডলি জহুর বলেন, “অনেকদিন পর এত প্রাণবন্ত আড্ডায় অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে। এমন আয়োজন অনেক আগেই হওয়া উচিত ছিল। অনেক না বলা কথা বলার সুযোগ পেয়েছি, যা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দিয়েছে। যারা সময় দিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ভোরের আকাশ।। হ,র 

শেয়ার করুন: