ব্যাচেলর গ্যাংয়ের কাণ্ডে এবার সরগরম লেবুর প্যালেস

এবার আভিজাত্যপূর্ণ পরিবেশ, রাজকীয় আয়োজন আর নতুন অঘটনের ইঙ্গিত- সব মিলিয়ে পুরো রয়্যাল মুডে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গ্যাং। পরিচিত এই গ্যাংকে এবার দেখা যাবে গ্লোবাল গ্যাংস্টার ইংলিশ লেবুর প্যালেসে। কিন্তু বিলাসবহুল পরিবেশে গিয়ে তাদের ভাগ্যে কী ঘটতে চলেছে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বের খবরটি জানিয়েছেন অভিনেতা আখম হাসান। নাটকটিতে তিনি অভিনয় করছেন গ্লোবাল গ্যাংস্টার ইংলিশ লেবু চরিত্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, নতুন চ্যাপ্টারে ব্যাচেলর গ্যাংকে দেখা যাবে ইংলিশ লেবুর প্যালেসে।
পোস্টে আখম হাসান লিখেছেন, ‘ব্যাচেলর গ্যাং এবার পুরো রয়্যাল মুডে! গ্লোবাল গ্যাংস্টার ইংলিশ লেবুর প্যালেসে। কিন্তু এই আভিজাত্যের আড়ালে নতুন কী অঘটন লুকিয়ে আছে, তা জানতে হলে দেখতে হবে Bachelor Point Season 5- Chapter 16 (পর্ব ১২১ থেকে ১২৮)!’
নতুন চ্যাপ্টারটি সবার আগে উপভোগ করতে দর্শকদের বংগো অ্যাপে যাওয়ার আহ্বানও জানিয়েছেন অভিনেতা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত চরিত্রগুলোর নতুন পরিস্থিতি, হাস্যরস আর সম্ভাব্য অঘটন ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতেই এই প্রচারণা।
দীর্ঘদিন ধরে দর্শকের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির নতুন পর্বে ব্যাচেলর গ্যাংয়ের সঙ্গে ইংলিশ লেবুর প্যালেসে কী ঘটবে, আর রাজকীয় পরিবেশে কোন নতুন পরিস্থিতির মুখোমুখি হবে তারা সেসব জানতে অপেক্ষা করতে হবে নতুন চ্যাপ্টারটি দেখার জন্য।
ভোরের আকাশ/জেআ