শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাকী আখান্দের স্মরণে প্রকাশ পেল বিশেষ গান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ গান। লাকী আখান্দের সুরে দীর্ঘদিন অপ্রকাশিত থাকা ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। আর গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার গোলাম মোর্শেদ।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব রেকর্ডস’ থেকে গানটি প্রকাশ করা হয়েছে। গানটিতে গিটার বাজানোর পাশাপাশি সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক। আর কীবোর্ডস বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ। গানটির একটি আকর্ষণীয় লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ার ও ‘গান জানালা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও বিশ্বজুড়ে সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন।

নতুন এই কাজের মাধ্যমে জীবনের এক বড় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘লাকী ভাই একজন কিংবদন্তি শিল্পী। সরাসরি তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। তবে আমাদের প্রিয় গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে তার লেখা ও লাকী ভাইয়ের সুরে কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি একটি গান গাওয়ার আগ্রহ প্রকাশ করি।’

আরও পড়ুন

খরচ কমিয়ে টাকা জমাবেন যেভাবে

‘মোর্শেদ ভাই আমার সেই আবদার রেখে আমাকে এই গানটি উপহার দেন। এর মধ্য দিয়ে আমার জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আমেজ ও আবহ ধরে রাখতে। লাকী ভাইয়ের জন্মদিনে এই গানটি তার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

গানটির পেছনের গল্প ও স্মৃতিচারণ করতে গিয়ে গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাইয়ের সাথে আমার অসংখ্য স্মৃতি, অনেক গান জড়িয়ে আছে। আমরা একসাথে টানা কাজ করেছি। আমি লিরিক লিখে ওনাকে দিতাম, আর উনি সেগুলো সুর করলে আমি মোবাইলে রেকর্ড করে রাখতাম। এমন অনেক গান এখনো রয়ে গেছে, যা কখনো প্রকাশ পায়নি। জয় শাহরিয়ার আমার অত্যন্ত স্নেহের অনুজ শিল্পী। ওর প্রবল আগ্রহ দেখেই গানটি ওকে দেওয়া। জয়ের কাজ আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি, লাকী ভাইয়ের শ্রোতাদেরও গানটি পছন্দ হবে।’

ভোরের আকাশ/জেআ

জন্মবার্ষিকীগানলাকী আখান্দজয় শাহরিয়ার

শেয়ার করুন: