শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে ওমর সানীর রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যরাতে ওমর সানীর রহস্যময় পোস্ট
মধ্যরাতে ওমর সানীর রহস্যময় পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন আগের মতো নিয়মিত অভিনয় করছেন না। শেষবার তাকে দেখা গেছে ‘ডেডবডি’ সিনেমায়। বর্তমানে তিনি বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় থাকেন। বিভিন্ন ইস্যুতে তার মন্তব্য এবং প্রকাশিত মনোভাব অনেক সময় ভাইরাল হয়ে যায় এবং কখনও কখনও ট্রোলের লক্ষ্য হয়। সম্প্রতি তিনি একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যা ভক্ত এবং নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

মধ্যরাতে চিত্রনায়িকা মুক্তিকে ট্যাগ দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। যদিও কেন সেই পোস্ট তার কোনোকিছুই পরিষ্কার করে বলেননি। তবে তার ইঙ্গিতে বুঝা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সাধারণ সম্পাদককে খুঁজছেন।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেন ওমর সানী। তাতে ট্যাগ করেন ‘চাঁদের আলো’ সিনেমায় তার নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হওয়া অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে। সঙ্গে ওমর সানী লিখেছেন, কিরে তোর সাধারন সম্পাদক কই, দেখলাম না?

সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লিখেছেন, আপনি তো আমাকে কখনও তুই করে বলেন না ওমর সানী ভাই, কার ট্যাগ কাকে করেছেন।

উত্তরে ওমর সানী আবার লিখেছেন, তুমি তো আর প্রেসিডেন্ট না। তুমি তো আলো, চাঁদের আলো।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা ডিপজলকে কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা শিল্পী সমিতির কার্যক্রমে দেখা যায়নি। মূলত ফেসবুক পোস্টেই সীমাবদ্ধ থাকতে দেখা গেছে তাকে। গতকাল অভিনেতা জাভেদের মৃত্যুতেও দেখা মেলেনি তার। ধারণা করা হচ্ছে সেই বিষয়টিকেই ইঙ্গিত করে ডিপজলকে খুঁজছেন ওমর সানী।

 

ভোরের আকাশ/এনএস
 

অভিনেতাওমর সানী

শেয়ার করুন: