শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন ভৌতিক সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে দীর্ঘ বিরতি শেষে আবারও ভৌতিক সিনেমায় দেখা যাবে । ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর এবার নতুন হরর সিনেমা ‘স্ক্যারি পিকচার’-এর মাধ্যমে এই ঘরানায় ফিরছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন ভারতের দক্ষিণী অভিনেতা ও প্রযোজক রানা দগ্গুবতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। হিন্দিতে নির্মিত হতে যাওয়া ‘স্ক্যারি পিকচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ছবিতে যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

এদিকে রানা দগ্গুবতির ঘোষণার ভিডিওবার্তাও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এরপর থেকেই ছবিটি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ছবিটি সম্পর্কে রানা দগ্গুবতি জানান, এটি পুরোপুরি ভৌতিক ঘরানার সিনেমা। পরিচালনার দায়িত্বে রয়েছেন তার বন্ধু রবি বাবু। তেলুগু চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় ভৌতিক সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের। তবে ‘স্ক্যারি পিকচার’ হতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে তার প্রথম কাজ।

আরও পড়ুন

চট্টগ্রামে একক কনসার্টে মাতাবেন বাপ্পা মজুমদার

রানা আরও জানান, ছবিটির বিষয়ে আগে কোনো হিন্দি সংবাদমাধ্যমকে তথ্য দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম প্রকল্পটির ঘোষণা দেওয়া হলো। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির নির্মাণকাজ পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর দীর্ঘ সময় ভৌতিক ঘরানার সিনেমায় দেখা যায়নি কঙ্গনা রানাওয়াতকে। এবার ‘স্ক্যারি পিকচার’-এর মধ্য দিয়ে আবারও সেই ঘরানায় ফিরছেন তিনি।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রী

শেয়ার করুন: