শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপনে বিয়ে সারলেন বাদশা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরিয়ানভি গান ‘টটীরী’ ঘিরে বিতর্কের মাঝেই সবাইকে চমকে দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। বেশ কিছু বছর ধরে পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই সম্পর্কে সিলমোহর পড়ল।

মঙ্গলবার (২৪ মার্চ) ইশার মা পুনম রিখি সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। বর-কনে বেশে দুজনকে বিয়ের রীতি পালন করতে দেখা যাচ্ছে সেখানে।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অগ্নিকে সাক্ষী রেখে মালাবদল সারছেন গায়ক। বাদশার পরনে ছিল বাদামী রঙের কুর্তা এবং সোনালি রঙের পাগড়ি। অন্য দিকে, ইশা সেজেছিলেন লাল রঙের সালোয়ার স্যুটে। দু'হাত থেকে ঝুলছে সোনালি চুড়ি। বর-কনের গলাতে ছিল বরমালা।

ইন্ডাস্ট্রির অন্দরমহলের সূত্র অনুযায়ী, সম্ভবত বেশ কিছু দিন আগেই বিয়ে সেরেছেন তারা। বিয়ের এই ছবি সম্পতি সময়ের নয়। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া ভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের বিষয়ে এখন পর্যন্ত বাদশা বা তার স্ত্রী ইশা আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস মাসিহ সিংয়ের সাথে বিচ্ছেদের পর বাদশার সঙ্গে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির প্রেমের গুঞ্জন ছড়ায়। চার বছর আগে বন্ধুর এক পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার, সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম।

এদিকে ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ ছবির মাধ্যমে ইশার অভিনয় যাত্রা শুরু হয়। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নওয়াবজাদে’ ছবিতেও কাজ করেছেন তিনি।

ভোরের আকাশ/এনউব

বাদশা

শেয়ার করুন: