শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাকাশে জন্মদিন পালন করবেন শিল্পা শেঠি!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মহাকাশে জন্মদিন পালন করবেন শিল্পা শেঠি!
মহাকাশে জন্মদিন পালন করবেন শিল্পা শেঠি!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির জন্মদিনে চমকপ্রদ উপহার দিলেন তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্র। ৮ জুন ৫০ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজ নিয়েছেন এক অভিনব উদ্যোগ- স্ত্রীকে নিয়ে মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জন্মদিনের এই বিশেষ মাসে শিল্পাকে সারপ্রাইজ দিতে চান রাজ কুন্দ্র। যদিও এখনো পর্যন্ত মহাকাশ যাত্রার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে রাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পরিকল্পনাটি বেশ গুরুত্বের সঙ্গেই এগোচ্ছে।

রাজ কুন্দ্র রবিবার (৮ জুন) ইনস্টাগ্রামে শিল্পাকে উদ্দেশ করে লেখেন, ‘‘হ্যালো জুন, এ মাস আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে। তোমার জন্মদিনের মাস শুরু হওয়ার সাথে সাথে আমি শুধু বলতে চাই, তোমার সঙ্গে প্রতিটি দিন উদ্‌যাপনের মতো মনে হয়। তুমি আমার জীবনকে ভালোবাসা, শক্তি ও হাসিতে ভরিয়ে দিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না, তোমার সারা মাস উদ্‌যাপনের।”

এই পোস্টের পরই মহাকাশ ভ্রমণের গুঞ্জন আরও জোরালো হয়। তবে রাজ ও শিল্পার সন্তানরা এই যাত্রায় সঙ্গী হবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, রাজ কুন্দ্র তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিকে ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: