শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা হওয়ার পর দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মা হওয়ার পর দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন
মা হওয়ার পর দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন

মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার ফিরছেন বড় পর্দায়। আর ফিরছেন স্বমহিমায়। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।
গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান ‘দুয়া’র জন্ম দেন তিনি। মা হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন। তবে এবার একের পর এক বড় প্রকল্পে ফিরছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিনি।

‘স্পিরিট’-এর মাধ্যমে দীপিকা হয়তো মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। যদি এই তথ্য সত্য হয়, তবে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। একই সঙ্গে এটি তাঁকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের শীর্ষে তুলে দেবে।

এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ। আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ও প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার এই ‘২০ কোটির’ দাবি এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই মনে করছেন অনেকে।

‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পিকু’, পাঠান, ‘জওয়ান’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো সুপারহিট ছবির নায়িকা তিনি। প্রতিটি ছবিতে দীপিকার অভিনয় ও পর্দা-উপস্থিতি তাঁকে দর্শকের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দীপিকার অতীত ক্যারিয়ার দেখলে এই অঙ্ককে অস্বাভাবিক বলা চলে না।

জানা গেছে, ‘স্পিরিট’ ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: