শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বারবার ডিভোর্সের কারণ জানালেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বারবার ডিভোর্সের কারণ জানালেন অভিনেত্রী শ্রাবন্তী
বারবার ডিভোর্সের কারণ জানালেন অভিনেত্রী শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরই নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমার চেয়ে তার বৈবাহিক সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্ত ঘিরেই অধিকতর বিতর্ক আর কৌতূহল তৈরি হয়েছে বারবার।

ব্যক্তিজীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। তবে দুর্ভাগ্যবশত, কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। তৃতীয় বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয় চলতি বছরের এপ্রিলে। মাঝে নানা সময়ে তার নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছে। এসবের মধ্যেও তিনি নিজেকে আত্মবিশ্বাসীভাবে সামলে নিয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের নানা বাঁক, বিশেষ করে বিয়ের বিষয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, এখনও বিয়েতে তার বিশ্বাস আছে। শ্রাবন্তীর ভাষায়, “আমি এখনো বিয়েকে বিশ্বাস করি। মা-বাবার মধ্যে ভালোবাসা দেখে বেড়ে উঠেছি। আমি চাই যারা বিয়ে করছেন তারা যেন সুখী থাকেন এবং সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে।”

তবে আগের সম্পর্কগুলো টেকেনি কেন— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আমার জীবনের বড় ভুল ছিল ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। হয়তো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও বুঝেশুনে এগোনো উচিত ছিল। আমি ভাবে আবেগপ্রবণ, সেখানেই হয়তো ভুল করেছি।”

শ্রাবন্তী মনে করেন, জীবনে নিজের মনের কথা শোনাই সবচেয়ে জরুরি। “জীবন একটাই,” বলেন তিনি, “লোকে কী বলছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। নিজের ভালো লাগা, ভালো থাকা— সেটাই মুখ্য হওয়া উচিত। কারণ কেউই আমার অবস্থান পুরোপুরি বুঝবে না।”

প্রসঙ্গত, বয়স ১৮-এর আগেই নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর কৃষাণ ব্রজের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন, যা টেকেনি এক বছরও। এরপর রোশন সিংকে বিয়ে করেন তিনি। সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায় এবং ২০২৫ সালের এপ্রিল মাসে তা আইনিভাবে শেষ হয়।

 

ভোরের আকাশ/হ.র

অভিনেত্রী

শেয়ার করুন: