শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩-এর মুকুটজয়ী এই শিল্পী রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। সেখানেই স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করতেন তিনি। যদিও কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতেন, তবে মুম্বাইয়ে স্থায়ীভাবে কখনও থাকেননি। একসময় কলকাতা পুলিশে চাকরি করতেন প্রশান্ত। সেখান থেকেই শুরু হয় তার সংগীতযাত্রা।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কলকাতা পুলিশে কর্মরত এক সহকর্মীর কাছেই তিনি বাংলা শিখতেন, আর বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সহকর্মীদের উৎসাহেই ‘ইন্ডিয়ান আইডল’র অডিশনে অংশ নেন তিনি। পরে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।গানের পাশাপাশি নেপালের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন প্রশান্ত তামাং। সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তার নেতিবাচক চরিত্র দর্শকের বিশেষ প্রশংসা কুড়ায়।

ভোরের আকাশ/এসএইচ

 

ইন্ডিয়ান আইডল

শেয়ার করুন: