শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পুষ্পা’ সিনেমা দিয়ে রীতিমতো বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। বনে গেছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’। সেদিক থেকে এখন ক্যারিয়ারের বেশ সুসময় পার করছে অভিনেত্রী। কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে আসছে বলিউডের নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আদিত্য সরপোতদার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল।

‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমার পর এবার ম্যাডক ফিল্মস তাদের ভুতুড়ে দুনিয়ায় যোগ করল ‘থামা’। বলা হচ্ছে, এই ছবিতে এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্ন স্বাদের প্রেমের গল্প ফুটে উঠবে।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রাশমিকার নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ছবিতে তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’ এর ভূমিকায়, যে মানুষের শেষ আশার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হবে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল ছবিতে আনবেন বাড়তি মজা।

জানা গেছে,  চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে ‘থামা’।

ভোরের আকাশ/তা.কা

রাশমিকা

শেয়ার করুন: