শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুল শুধরে ফিরতে চান এনা সাহা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভুল শুধরে ফিরতে চান এনা সাহা
ভুল শুধরে ফিরতে চান এনা সাহা

তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী এনা সাহা প্রযোজিত চলচ্চিত্র ‘চিনে বাদাম’ ঘিরে হয়েছিল বিস্তর আলোচনা ও সমালোচনা। এরপর দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে, অভিনয় থেকেও ছিলেন দূরে। অবশেষে এক সাক্ষাৎকারে নিজের নীরবতার কারণসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী ও প্রযোজক।

সাক্ষাৎকারে এনা বলেন, “নিজের প্রোডাকশন হাউসের কাজে এখন বেশি মনোযোগ দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম, এখন দায়িত্ব অনেক বেড়েছে। তাই নিজেকে আরও গুছিয়ে নিতে চাই।”

তিনি আরও জানান, শুধু প্রযোজক নয়, অভিনেত্রী হিসেবেও নিজেকে নতুনভাবে তৈরি করতে চান। তাঁর ভাষায়, “আগের ছবিগুলোতে অভিনেত্রী হিসেবে তেমন প্রশংসা পাইনি। বরং প্রযোজক হিসেবে বেশি প্রশংসিত হয়েছিলাম।”

‘চিনে বাদাম’ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না এনা। বরং ধৈর্যকে নিজের সবচেয়ে বড় শক্তি মনে করছেন তিনি।

বর্তমানে নিজের প্রযোজনা সংস্থার নতুন প্রকল্প নিয়েই ব্যস্ত এনা সাহা। তার আশা, ভবিষ্যতে তাঁর প্রযোজিত কাজগুলো দর্শকদের কাছে প্রশংসিত হবে এবং সে পথেই তিনি এগিয়ে যেতে চান আত্মবিশ্বাসের সঙ্গে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: