শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মস্কো চলচ্চিত্র উৎসব, রেড কার্পেটে ভাবনার দেশীয় ঐতিহ্যের ছোঁয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো-এর ঐতিহ্যবাহী রসিয়া থিয়েটার-এ শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা প্রান্তের তারকাদের ভিড়ে এবারের আসরে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিশেষ করে রেড কার্পেটে দেশীয় পোশাকে তার উপস্থিতি কুড়িয়েছে ব্যাপক প্রশংসা।

এই আন্তর্জাতিক আয়োজনের লাল গালিচায় ভাবনা হাজির হন লাল কাতান শাড়িতে, যা তার উপস্থিতিকে করে তোলে আরও আকর্ষণীয়। বিদেশি বিলাসবহুল ব্র্যান্ডের পরিবর্তে দেশীয় ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করেছেন ভিন্ন আঙ্গিকে।

রেড কার্পেটে তার পোশাকে ছিল সম্পূর্ণ দেশীয় আবহ। ডিজাইনার তন্বী কবির-এর নকশা করা ‘সিঁদুর লাল’ কাতান ওভারকোট পরে তিনি অংশ নেন উৎসবে। তার এই সাজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে এবং নেটিজেনদের কাছ থেকে পাচ্ছে প্রশংসা।

আট দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে দুটি চলচ্চিত্র— অতল (পরিচালনায় যুবরাজ শামীম) এবং ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ (পরিচালনায় আসিফ ইসলাম)।

এর মধ্যে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বর্তমান সংকটকে তুলে ধরেছে। সিনেমাটিতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা, যেখানে একজন নৃত্যশিল্পীর সংগ্রামী জীবনের গল্প ফুটে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই চলচ্চিত্র বাংলাদেশের সংস্কৃতির এক ভিন্ন রূপ তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

মস্কোর মতো মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের কাজ তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে ভাবনা বলেন, তিনি সবসময় অভিনয়ের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করতে চান। এই উৎসবে নিজের সিনেমা নির্বাচিত হওয়া এবং সেখানে উপস্থিত থাকার সুযোগ পাওয়াকে তিনি গর্বের ও আনন্দের বলে উল্লেখ করেছেন।

ভোরের আকাশ/সু.পা

মস্কোতে রেড কার্পেটে ভাবনা

শেয়ার করুন: