শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমার ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই ওঠে না : বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনে গুঞ্জন নতুন কোনো বিষয় নয়। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো নতুন সম্পর্ক—তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল কখনো থামে না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। প্রশ্নটি যা বেশি আলোচিত—তিনি কি আবার মা হতে যাচ্ছেন?

বছরের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে খবর, বুবলী নাকি অন্তঃসত্ত্বা। এমনকি বিভিন্ন মাধ্যমে তাঁর পাঁচ মাসের গর্ভধারণের কথাও প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। বরং সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিজীবন ও ব্যক্তিগত বিষয় নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।

বুবলীর বক্তব্যের কেন্দ্রে ছিল একটি শব্দ ‘ব্যক্তিস্বাধীনতা’। তার ভাষ্য, তিনি একজন বিবাহিত নারী এবং ‘ডিভোর্সি’ নন। তাই তিনি মা হচ্ছেন কি হচ্ছেন না, সেটি কখন জানাবেন বা আদৌ জানাবেন কি না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন বিবাহিত নারীর জীবনে মাতৃত্বের গুঞ্জন উঠলেই সেটি কেন জনসমক্ষে ব্যাখ্যা দিতে হবে, এই প্রশ্নও ছুড়ে দেন তিনি।

চার বছর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, তার জীবনে অপু বিশ্বাস ও বুবলী দুজনেই ‘অতীত’। সেই প্রসঙ্গ টেনে এনে বুবলী বলেন, বৈবাহিক অবস্থানের ক্ষেত্রে ‘অতীত’ বলে কোনো শব্দ নেই। মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। তার দাবি, তাদের মধ্যে কখনোই ডিভোর্স হয়নি। ভুল বোঝাবুঝি বা অভিমান থাকতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সেসব ঠিকও হয়ে যায়।

এদিকে শাকিব খানকে ঘিরে প্রায়ই সামাজিক মাধ্যমে বুবলী ও অপু বিশ্বাস-এর পাল্টাপাল্টি পোস্ট চোখে পড়ে। নেটিজেনদের একাংশ সেটিকে ‘বাকযুদ্ধ’ বলেও আখ্যা দেন। তবে বুবলীর দাবি, তার পক্ষ থেকে কখনোই এমন প্রতিক্রিয়া শুরু হয়নি। তিনি ইঙ্গিত দেন, অনেকে সময় ও পরিস্থিতি বুঝে অবস্থান বদলান, কিন্তু তিনি সে পথে হাঁটেন না।

বুবলীর এই বক্তব্যে যেমন রহস্য রয়ে গেছে, তেমনি স্পষ্ট হয়েছে তার অবস্থান। মাতৃত্বের প্রশ্নে তিনি নীরব থাকতে পারেন, কিন্তু নিজের বৈবাহিক পরিচয় নিয়ে দ্বিধা রাখেননি। হয়তো এই নীরবতাই তার বার্তা।সব প্রশ্নের উত্তর জনসমক্ষে দিতে হয় না।

ভোরের আকাশ/এনএস

অভিনেত্রীবিনোদনসিনেমা

শেয়ার করুন: