বাবা-মা প্রতিদিন খোঁজ রাখেন আমার : তৃপ্তি দিমরি

বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি ব্যক্তিজীবনের এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে তিনি জানান, জীবনের প্রতিটি কাজে বাবা-মায়ের কঠোর নজরদারির মধ্যে থাকতে হয় তাকে।
তৃপ্তির ভাষায়— “আমার বাবা-মা খুবই নিয়মকানুন মানা মানুষ। তাদের কাছে জীবনের লক্ষ্য হলো— লেখাপড়া করো, চাকরি করো, বিয়ে করো, এরপর সব শেষ। এর বাইরে কিছু ভাবার সুযোগই নেই।”
তবে অভিনয়ের জগতে জনপ্রিয় হয়ে ওঠার পরও নজরদারির হাত থেকে তিনি মুক্তি পাননি। হাসতে হাসতে তিনি যোগ করেন— “আমার বাবা-মা নিয়মিত গুগলে আমার নাম সার্চ করেন। প্রতিদিন খোঁজ নেন, আমার সম্পর্কে কী নতুন আপডেট এসেছে। তাই তাদের কাছ থেকে কিছুই গোপন রাখা সম্ভব না।”
বর্তমানে বলিউডে সবচেয়ে আলোচিত নায়িকাদের একজন হলেও, তৃপ্তি বাবা-মায়ের এই নজরদারিকে মজার সঙ্গেই গ্রহণ করেছেন। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের প্রতি তার টানটান সম্পর্ক নিয়ে আলোচনায় থাকেন তিনি।
ভোরের আকাশ//হ.র