‘জুম’ করে ছবি তোলায় ক্ষুব্ধ কারিশমা

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর পাপারাজ্জিদের আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে ক্যামেরা দিয়ে দূর থেকে ‘জুম’ করে ছবি তোলার প্রবণতাকে তিনি অস্বস্তিকর ও অনুচিত বলে মন্তব্য করেন।
সম্প্রতি একটি শুটিং সেটে উপস্থিত হলে তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। নিয়ম অনুযায়ী কারিশমা হাসিমুখে পোজ দিলেও পরিস্থিতি বদলে যায় যখন তিনি সরে যাওয়ার সময় লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পেছন দিক থেকে জুম করে ছবি তুলছেন।
এ ঘটনায় বিরক্ত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়িয়ে বলেন, “বেশি জুম করবেন না।” তার এই মন্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অনেক নেটিজেন কারিশমার অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, শিল্পীদের ব্যক্তিগত সীমারেখা সম্মান করা উচিত। কেউ কেউ অন্য উদাহরণ টেনে পাপারাজ্জিদের অতিরিক্ত আগ্রাসী আচরণের সমালোচনাও করেন।
এই বিতর্কের মধ্যেও পেশাদার জীবনে ব্যস্ত আছেন কারিশমা কাপুর। সম্প্রতি প্রকাশ পেয়েছে ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫-এর টিজার, যেখানে তার উপস্থিতি দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।
ভোরের আকাশ/সু.পা