শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গল্পটা প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতা নিয়ে। কিন্তু সেটি প্রেম ছাপিয়ে অনন্ত অপেক্ষার গল্প বলে যাবে দর্শকদের কাছে।

কারণ, গল্পের মূল চরিত্র নিখোঁজ। বেঁচে আছে না মারা গেছে, সেই তথ্যটুকুও জানে না তার মা ও সদ্যবিবাহিত স্ত্রী।

এমন এক প্রেমময় অপেক্ষার গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’। যার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা।

নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন সুমন হোসাইন।

নাটকটির গল্প প্রসঙ্গে আগাম কোনও ক্লু দিতে চাইছেন না নাট্যকার ও নির্মাতা রাখি।

শুধু এটুকু জানালেন, গল্পটা ছেলের জন্য একজন মায়ের যেমন অপেক্ষার, তেমনি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার।

যে অপেক্ষার ভেতরে ও বাইরে রয়েছে অনেক প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতা।  

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এমন গল্পের চিত্রনাট্য খুব কমই পাওয়া যায় আজকাল।

তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে আসছে ঈদে প্রতিষ্ঠানটির ব্যানারের অন্যতম দরকারি নির্মাণ। যা মুক্তি পাচ্ছে ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ভোরের আকাশ/নি. ব

প্রেমাতাল

শেয়ার করুন: