শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয়জীবন কতটা সফল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের, সে মূল্যায়ন দর্শকরাই ভালো করতে পারবেন। তবে পর্দায় নিয়মিত উপস্থিত থাকুন বা না থাকুন, তার জনপ্রিয়তা ও ভক্ত-অনুরাগীর সংখ্যা কম নয়। শোবিজ অঙ্গনের বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যায়, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি। অভিনয়ের বাইরে পেশাগতভাবে তিনি একজন দন্তচিকিৎসক (ডেন্টিস্ট)। এছাড়া দুবাইয়ে রয়েছে তার নিজস্ব ব্যবসা। অভিনয়, চিকিৎসা পেশা ও ব্যবসা—সব মিলিয়ে আলোচিত এই তারকাকে ঘিরে ভক্তদের আগ্রহ ও কৌতূহল সবসময়ই তুঙ্গে থাকে।

ঢাকাই চলচ্চিত্রে কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছে মিষ্টি জান্নাতের। তাদেরই একজন মেগাস্টার শাকিব খান। এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি—এমন গুঞ্জনও চাউর হয়েছিল চলচ্চিত্র পাড়ায়। এরপর থেকেই শাকিবকে নিয়ে বেশ আলোচনায় আসেন মিষ্টি এবং প্রায়ই মেগাস্টারকে নিয়ে সামাজিক মাধ্যমে কৌতূহল জাগানিয়া পোস্ট দিতে দেখা যায় এই নায়িকাকে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মিষ্টি জান্নাত। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’

মিষ্টি জান্নাতের এক কৌতূহল জাগানিয়া পোস্টের মধ্যে একটিতে দেখা যায়, বিমানে একই সিটে বসে শাকিবের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত। অনেকে এই ছবি দেখে দুইয়ে দুইয়ে চার মেলালেও অনেকে আবার কথা তোলে- ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পোক্ত করতেই নাকি শাকিবের সঙ্গ দিয়েছেন মিষ্টি।

সেই কথার জবাবও দিয়েছেন মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে তাদের একটি অন্যরকম ‘কাছের সম্পর্ক’ রয়েছে, তারও ইঙ্গিত দিয়েছেন মিষ্টি জান্নাত। বলেছেন, আমি কারোর পা ধরেও নায়িকা নায়িকা হই নাই। শাকিবের সাথে যখন ওই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও ওপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে— ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।

সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে না?’

শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে শাকিব খানকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, ‘হিরো? হুম, শাকিব খান এক নাম্বারে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এই নায়িকা আরও বলেন, ‘শাকিবকে সবাই এটাই বলত। আমি যখন ছোটবেলায় ফার্স্ট ওকে এফডিসিতে দেখতে যাই, ও লিপস্টিক লাগায় বসে থাকত। ওটা দেখে আমি বেশ হতাশ হয়েছিলাম। মনে মনে বলেছিলাম— ও মাই গড, কাম অন! লাল লিপস্টিক পরে আছে হিরো, এটা হতে পারে? ওটা দেখে আমার এত বিরক্ত লেগেছিল যে এরপর থেকে ওকে দেখলেই আমার বিরক্ত লাগত। তবে ও যখন ‘শিকারী’ সিনেমায় অভিনয় করল, তখন ওকে দেখে ঠিকঠাক লেগেছে।’

তবে শাকিব খানের এই ভোলবদল ও বড় পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন মিষ্টি জান্নাত। তার ভাষায়, ‘মানুষের চেঞ্জ হওয়া উচিত না? তুমি যেরকম আছ তুমি সেরকম কেন থাকবা? আর যে সুপারস্টার বা অনস্ক্রিনে কাজ করছে, তার তো নিজেকেও দেখা উচিত যে কী করলে তাকে ভালো লাগবে বা পরিবর্তন আসবে। সো, এটা অবশ্যই প্রশংসনীয়।’

চিত্রনায়িকামিষ্টি জান্নাতশাকিব খানশোবিজ খবরবিনোদন সংবাদ

শেয়ার করুন: