শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের আহান ও অনীত জুটি একসঙ্গে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রূপালি পর্দায় আলোড়ন সৃষ্টি করা ‘সাইয়ারা’ ছবির সাফল্যের রেশ এখনো কাটেনি। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার অনস্ক্রিন রসায়ন দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। বক্স অফিসেও ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই সফল জুটিকেই ঘিরে এবার এসেছে নতুন খবর। জানা গেছে, পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আহান ও অনীত।

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় তৈরি হতে যাওয়া এই নামহীন রোমান্টিক ছবির ঘোষণার পর থেকেই বলিউডে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ‘সাইয়ারা’র সাফল্যের পর এই জুটিকে ঘিরে প্রযোজনা সংস্থাটি বড় বাজি ধরছে বলে মনে করা হচ্ছে। নতুন ছবিটি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রেমের গল্পই তার সিনেমার মূল শক্তি। ভালোবাসাকে গভীরভাবে তুলে ধরতেই তিনি সবসময় কাজ করেন। একই সঙ্গে তিনি জানান, এই নতুন প্রজেক্টে কাজ করতে গিয়ে নিজেকে আবারও একজন নবাগত মনে হচ্ছে—যা তাকে একদিকে যেমন উত্তেজিত করছে, অন্যদিকে কিছুটা উদ্বিগ্নও।

অন্যদিকে যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, মোহিত সুরির সঙ্গে কাজ করা সবসময়ই একটি বিশেষ অভিজ্ঞতা। ‘সাইয়ারা’ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল এবং নতুন এই সহযোগিতায় তারা আরও শক্তিশালী কিছু উপহার দিতে চান। আহান ও অনীতকে এই প্রজেক্টে পেয়ে তারা দারুণ উচ্ছ্বসিত বলেও জানান তিনি।

এদিকে এই জুটির সামনে আরও কিছু বড় প্রজেক্ট রয়েছে। আহান পান্ডে ইতোমধ্যেই আলী আব্বাস জাফরের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে অনীত পাড্ডাকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামের একটি হরর-কমেডি ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া ও বিনীত কুমার সিং।

ভোরের আকাশ/সু.পা

আহান ও অনীত জুটি

শেয়ার করুন: