শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জাহ্নবী কাপুর
মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ফের আলোচনায়। অভিনয়ে নিজের অবস্থান পোক্ত করার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও সমানভাবে আছেন খবরের শিরোনামে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই এবার নতুন খবর দিলেন তিনি— ভবিষ্যতে মা হতে চান তিন সন্তানের।

সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হয়ে আসেন জাহ্নবী। সেখানেই মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে তিনি বলেন,
“আমার মনে হয় তিন সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার লাকি নম্বর। দ্বিতীয়ত, দুই ভাইবোনের মধ্যে ঝগড়া হলে তৃতীয় জন মধ্যস্থতা করতে পারে। এতে দুজনই সমর্থন পাবে। অনেক ভেবেচিন্তেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে অন্য এক সাক্ষাৎকারে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতিতে বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছিলেন জাহ্নবী। তার ভাষায়,
“আমি চাই তিরুপতিতে বিয়ে করতে। স্বামী-সন্তান নিয়ে সেখানে থাকব, কলাপাতায় খাবার খাব, গোবিন্দের নাম জপ করব। চুলে মোগরার গন্ধ থাকবে, মণি রত্নমের গান শুনব আর স্বামীর মাথায় তেল মালিশ করব।”

তিরুপতির সঙ্গে জাহ্নবীর রয়েছে বিশেষ টান। শ্রীদেবীর জন্মদিনে প্রতিবছরই সেখানে যান তিনি। ছোটবেলায় মায়ের হাত ধরে যাওয়া সেই যাত্রায় এখন প্রায়ই সঙ্গী হন প্রেমিক শিখর পাহাড়িয়া। তবে বিয়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই যুগল।

ভোরের আকাশ//হ.র

বলিউড অভিনেত্রী

শেয়ার করুন: