শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট
বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদে মুক্তি পাওয়া নির্মাতার ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শেষে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ মুক্তির আভাস ছিল। এবার এর নতুন সিজন নিয়ে অবশেষে সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন- দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট।

নাটকটি প্রথম প্রচারিত হয়েছিল ২০১৮ সালে, তবে নাটকটির যাত্রা শুরু হয় ২০১৭ সালেই। একঝাঁক তরুণ চরিত্রকে ঘিরে গড়ে উঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে নাটকের কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকদের নিকটস্থ।

কাজল আরেফিনের আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। ব্যাচেলর পয়েন্ট ৫’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে। দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ২৬ মাস পর নতুন করে শুরু হচ্ছে কাবিলা, হাবু, পাশা, শিমুলদের দৈনন্দিন জীবনের গল্পে।

নাটকটির নিয়মিত দর্শকরা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধুই একটি নাটক নয়, এটি তরুণদের জীবনের হাসি-কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে তাদের জীবনে মিশে গেছে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: