শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: আবেগঘন বার্তায় পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: আবেগঘন বার্তায় পরীমণি
আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: আবেগঘন বার্তায় পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও মন ছুঁয়ে যাওয়ার মতো একটি আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবোধক বার্তায় লিখেছেন, “আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।”

এই বাক্যের পেছনে লুকিয়ে রয়েছে তার ব্যক্তিজীবনের একান্ত অনুভব ও যন্ত্রণার গল্প। সন্তানদের নিয়ে গড়ে তোলা ভালোবাসার জগৎ যেমন তাকে শক্তি দিয়েছে, তেমনি নানাভাইয়ের মৃত্যু এখনো তার অন্তরে বয়ে বেড়ানো এক শোকের নাম।

পোস্টে পরীমণি লেখেন, “আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের অনেকেই মনে করেছিল, আমি হয়তো আর নিজেকে সামলাতে পারব না। কিন্তু আজও আমি দাঁড়িয়ে আছি— আমার সন্তানদের কারণে।”

একজন মা ও একজন মেয়ের জীবনবোধ ফুটে উঠেছে তার লেখায়। পরীমণির কথায়, “এখন এই মুহূর্তে আমি ভাবছি মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।”

রঙিন পর্দার পেছনে, আলো-ঝলমলে ক্যামেরার বাইরেও পরীমণির জীবন এখন অনেক বেশি স্থিত ও পরিপক্ব। প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও একক মাতৃত্বের মতো নানা অধ্যায় পার করে তিনি এখন এক ভিন্ন বাস্তবতায় পথ হাঁটছেন—যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তার সন্তানরা।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি নতুন কিছু চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজ করছেন পরীমণি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় কাটছে তার।

একসময় যাকে ঘিরে থাকত আলোচনার ঝড়, এখন তার জীবনের গল্প যেন এক নিঃশব্দ দৃঢ়তার পাঠ।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: