শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটাক্ষের শিকার দেব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কটাক্ষের শিকার দেব
কটাক্ষের শিকার দেব

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে মুক্তি পায় ছবিটি। সিনেমা মুক্তির প্রথম দিনেই ভক্তদের ভালোবাসা পেয়েছেন দেব। হাউসফুল গেছে বেশ কয়েকটি শো। তবে এই ছবির সাথেই সম্পর্কিত একটি স্থিরচিত্রের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকারও হয়েছেন এ অভিনেতা।

মূলত, বাংলা চলচ্চিত্রের অভিনেতার পাশাপাশি দেবের আরও একটি পরিচয় হলো, তিনি একজন জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেব।

‘রঘু ডাকাত’ সিনেমার প্রমোশনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন দেব। পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে চোখ বন্ধ করে হাত জোর করে ‘রঘু ডাকাত’-এর বেশে দাঁড়িয়ে দেব।

ছবিটি প্রকাশের আগের রাতে পাঁচ ঘণ্টা টানা প্রবল বৃষ্টির পানি জমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জনজীবন দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই সময় এই ছবি দেখে নেটিজেনরা নানা ভাবে কটাক্ষ করেন দেবকে।

এক মন্তব্যকারী ঘাটালের বন্যার প্রসঙ্গ টেনে দেবকে কটাক্ষ করে লেখেন, ‘ঘাটালের জলে ভেসে উঠল কুমির।’ আর একজন লেখেন, ‘ঠিক দিনে ঠিক জিনিস দিয়েছে।’ আরেকজন লেখেন, ‘ঠিক সময় পোস্টটা। একদম ভালো দিনে পোস্টটা হয়েছে। কলকাতা নামক ভেনিস শহরে গা ভেজালেন রঘু ডাকাত।’

অপর এক নেটিজেন লেখেন, ‘রঘু ডাকাত কলকাতার বর্তমান পরিস্থিতিতে একটু স্নান করে নিচ্ছে।’ আর নেটিজেন বেশ বিরক্ত হয়ে লেখেন, ‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে।’

উল্লেখ্য, ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।

ভোরের আকাশ/হ.র

দেব

শেয়ার করুন: