শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছেলের সাফল্যে আবেগ আপ্লুত আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ছেলের সাফল্য দেখে বুকভরা আনন্দ আর গর্বে আবেগ ধরে রাখতে পারলেন না । রূপালি পর্দায় ছেলে জুনাইদ খানের অসাধারণ অভিনয় দেখে তিনি আনন্দাশ্রুতে ভিজে ওঠে তার দুই চোখ। যা যেকোনো পুরস্কারের চেয়েও মূল্যবান হয়ে ওঠে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুনাইদ খান এবং সাই পল্লবী অভিনীত সিনেমা ‘এক দিন’-এর বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন আমির খান। এটি দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর প্রথম হিন্দি সিনেমা। দর্শকসারিতে বসে তিনি ছেলের অভিনয় দেখতে দেখতে আবেগে কেঁদে ফেলেন এবং বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে।

সম্প্রতি এই বিশেষ স্ক্রিনিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পাশে বসে থাকা জুনাইদ এবং সাই পল্লবী আমির খানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ছেলের অভিনয়ে গর্বে আপ্লুত হয়ে পড়েন তিনি। একইসঙ্গে মঞ্চে সাই পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ হন আমির, তাকে বর্তমান সময়ের সেরা অভিনেত্রীদের একজন বলেও উল্লেখ করেন।

জানা যায়, ‘এক দিন’ ছবিতে জুনাইদ একজন লাজুক ও অন্তর্মুখী প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। একই অফিসে কাজ করা সত্ত্বেও তিনি সহকর্মী সাই পল্লবীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন না। নিজের অনুভূতি প্রকাশে দ্বিধায় ভোগা এই চরিত্রের গল্প এক পর্যায়ে মোড় নেয়, যখন সাই পল্লবীর চরিত্রের জীবনে একটি বড় দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ছবিটি ২০১৬ সালের থাই সিনেমা ‘ওয়ান ডে’-এর রিমেক। সিনেমাটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

আমির খান

শেয়ার করুন: