শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’: পূর্ণিমার জন্মদিনে বিশেষ কথা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’: পূর্ণিমার জন্মদিনে বিশেষ কথা
আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’: পূর্ণিমার জন্মদিনে বিশেষ কথা

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা পূর্ণিমা আজ (১১ জুলাই) জন্মদিন পালন করছেন। ১৯৯৮ সালে ‘এই জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া পূর্ণিমা মাত্র ১৫ বছর বয়সে অভিনয়ে হাত দেন, যা ছিল মায়ের উৎসাহ ও সমর্থনের ফল।

প্রথম সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন পূর্ণিমা। তারপর থেকে দীর্ঘ ২৭ বছর ধরে তিনি অসংখ্য সিনেমায় কাজ করেছেন। নায়ক রিয়াজের সঙ্গে তার জুটিই সবচেয়ে জনপ্রিয় ছিল, পাশাপাশি মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ ও আমিন খানসহ ঢালিউডের প্রায় সকল জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন।

শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দাতেও পূর্ণিমা খ্যাতি অর্জন করেছেন। জাহিদ হাসানের ‘লাল নীল বেগুনী’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি। রিয়্যালিটি শো’র বিচারক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন, পাশাপাশি নিয়মিত মডেলিং ও বিজ্ঞাপনে দেখা যায় তাকে।

২৭ বছর অভিনয় জীবনে তার অন্যতম সুপারহিট ছবি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ (২০০৩), যা মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ তাকে দেখা গেছে ছটকু আহমেদের পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এছাড়া দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ চলচ্চিত্রগুলো।

ব্যক্তিগত জীবনে পূর্ণিমার প্রথম বিয়ে হয়েছিল ২০০৭ সালের ৪ নভেম্বর, আহমেদ জামাল ফাহাদের সঙ্গে। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। পরে ২০২২ সালে দ্বিতীয়বার বিয়ে করেছেন।

জন্মদিন উপলক্ষে পূর্ণিমা বিশেষ কোনো অনুষ্ঠান করেননি, তবে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় তিনি ভাসছেন। এই দিনে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি না থাকলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হইতাম না।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: