শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ মস্কো চলচ্চিত্র উৎসবে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 

ভাবনা বলেন, আমাদের শিকড় থেকে মস্কো পর্যন্ত! আমার চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে নির্বাচিত হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত।

সিনেমাটিতে বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে। গল্পে ‘প্রিন্সেস’ চরিত্রটি একজন আবেদনময়ী নৃত্যশিল্পী, যিনি দর্শকের চাহিদা পূরণ করতে মঞ্চ দখল করে নেন। এর মাধ্যমে সমাজের পরিবর্তিত বিনোদনচাহিদা ও বাস্তবতার প্রতিফলন দেখানো হয়েছে। আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমাতে ভাবনা ছাড়া আরো অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ. কে. আজাদ সেতু, সালাউদ্দিন শেখ এবং জান্নাতুল বাকের খান।

ভোরের আকাশ/সু.পা

ভাবনার অভিনিত সিনেমা

শেয়ার করুন: