বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

বরেণ্য সংগীতশিল্পী ও গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) রাতে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে রাত ১০টা ৫ মিনিট তার মৃত্যু হয়। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রযোজনা সংস্থা ঢুলির কর্ণধার লুশা মির্জা জানান, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৪ নভেম্বর তিনি বাসায় ফেরেন। তবে আজ আবারও শারীরিক জটিলতা বাড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার ( ২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সেলিম হায়দার। মূলত তিনি ছিলেন লিড গিটারিস্ট। পাশাপাশি বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কীবোর্ডেও সমান দক্ষতা দেখিয়েছেন এই বরেণ্য শিল্পী।
ভোরের আকাশ/তা.কা