শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুহূর্তেই থেমে যাবে ক্ষণস্থায়ী জীবন : তৌসিফ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৌসিফ মাহবুব বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা। বারবার নিজেকে প্রমাণ করেছেন বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে। সাম্প্রতিক সময়ে এক বড় পরিবর্তন এসেছে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে। জীবনের এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে ‘খোয়াবনামা’ এবং ‘চক্র’ সিরিজের সফলতা।

তৌসিফ এক সাক্ষাৎকারে তার আধ্যাত্মিক পরিবর্তন এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করার সময় মৃত্যু এবং পরকাল নিয়ে তার মধ্যে এক তীব্র রিয়ালাইজেশন বা উপলব্ধি তৈরি হয়।

তিনি আরো বলেন, ‘আসলে জীবন খুবই ক্ষণস্থায়ী। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। এই জীবনটা আসলে কিছুই না, সবকিছু আসলে পরকাল।’

সাধারণভাবে একটি ধারণা প্রচলিত আছে যে বয়স বাড়লে মানুষ ধর্মকর্মে বেশি মনোযোগী হয়। তবে সেই ধারণা ভেঙে এখন থেকেই নিয়মিত হওয়ার চেষ্টা করছেন তিনি। তৌসিফ বলেন, “‘খোয়াবনামা’ করার পর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আগে ইচ্ছে থাকলেও হয়তো এক বা দুই ওয়াক্ত পড়তাম। ভাবতাম, একদিন শুরু করব। কিন্তু এখন মনে হয়, আমার আরও আগেই শুরু করা উচিত ছিল।”

অভিনেতা আরও জানান, পর্দায় তিনি যে চরিত্রগুলো ফুটিয়ে তোলেন, তার প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করার পর থেকে তার জীবনবোধে পরিবর্তন এসেছে। তিনি মনে করেন, অভিনয়ের মাধ্যমে দর্শকদের যে বার্তা দিতে চান, তা আগে নিজের জীবনে ধারণ করা জরুরি।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের সাফল্য তাকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন- কবে বড় পর্দায় দেখা যাবে তাকে? এ বিষয়ে তৌসিফ বলেন, “সিনেমায় হুট করে আসা যায় না, এর জন্য প্রস্তুতি প্রয়োজন। নিজেকে প্রমাণ করতে হয় যে মানুষ টাকা খরচ করে আমার অভিনয় দেখতে আগ্রহী কি না। ‘চক্র’ বাণিজ্যিক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় আমি সেই সাহস পেয়েছি।”

ভোরের আকাশ/সু.পা

তৌসিফ মাহবুব

শেয়ার করুন: