শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরা পাঁচটি চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ছুটির দিনে সকালে এক ভয়াবহ আতঙ্ক দিয়ে দিন শুরু করল বাংলাদেশের মানুষ। এমন সময়ে ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে কোটি মানুষের মনে। হয়তো অনেকের অজানা, এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে; যা নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র। চলুন তবে দেখে নেওয়া যাক, এই চলচ্চিত্রগুলোর গল্প কী!

এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন ভূমিকম্প কতটা বিধ্বংসী হতে পারে? বাস্তব পৃথিবীতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত বেশ কিছু চলচ্চিত্র রয়েছে, যেগুলোতে দুর্যোগের ভয়াবহতা ফুটে উঠেছে অবিশ্বাস্য বাস্তবতায়। দেখে নেওয়া যাক তেমনই পাঁচটি সিনেমার গল্প

স্যান অ্যানড্রেস (২০১৫):  ডোয়াইন জনসন অভিনীত এই ব্লকবাস্টার চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ক্যালিফোর্নিয়ার কুখ্যাত ‘স্যান অ্যানড্রেস ফল্ট’কে কেন্দ্র করে। গল্পে দেখানো হয় ৯ মাত্রার এক ভূমিকম্প ক্যালিফোর্নিয়াকে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করছে। ধসে পড়া ভবন, সুনামি এবং শহরজুড়ে বিপর্যয়ের দৃশ্যগুলো অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। এক রেসকিউ পাইলট তার স্ত্রীকে নিয়ে মেয়েকে উদ্ধার করতে লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোতে দুঃসাহসিক যাত্রা করেন।

দি ইম্পসিবল (২০১২): ২০০৪ সালের ভারত মহাসাগরের ভয়াবহ ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হৃদয়বিদারক এই চলচ্চিত্রে থাইল্যান্ডে ছুটিতে যাওয়া এক স্প্যানিশ পরিবারের ওপর নেমে আসা বিভীষিকাময় ঘটনার কাহিনি তুলে ধরা হয়েছে। বিশাল জলোচ্ছ্বাসে পরিবারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার সংগ্রাম এবং প্রিয়জনকে খুঁজে পাওয়ার লড়াইই ছবিটির প্রধান গল্প। নাওমি ওয়াটস ও ইউয়ান ম্যাকগ্রেগর অভিনীত এই ছবি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

আফটারশক (২০১২): চিলিতে আঘাত হানা ভয়ঙ্কর ভূমিকম্পের পটভূমিতে নির্মিত এই দুর্যোগধর্মী চলচ্চিত্রে দেখানো হয় একটি নাইটক্লাব ধসে পড়ার পর কয়েকজন পর্যটক কীভাবে জীবন-মৃত্যুর লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করে। ভূমিকম্পের পর বেরিয়ে আসার পরও শুরু হয় নতুন দুঃস্বপ্ন; চারদিকে বিশৃঙ্খলা, লুটপাট ও বাঁচার লড়াই।

দ্য কোয়াক (২০১৮): নরওয়েজিয়ান এই সিনেমা ‘দ্য ওয়েভ’-এর সিক্যুয়েল। একজন ভূতাত্ত্বিক ক্রিশ্চিয়ান আইকজর্ড অনুসন্ধান করতে গিয়ে বুঝতে পারেন অসলোতে যেকোনো মুহূর্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে। কর্তৃপক্ষ সতর্কবার্তা উপেক্ষা করলেও দুর্যোগ এসে হাজির হয়, আর তখন পরিবারকে বাঁচাতে তার শুরু হয় জীবন-মরণ সংগ্রাম। টানটান উত্তেজনা ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য চলচ্চিত্রটি বিশেষভাবে প্রশংসিত।

আর্থকোয়েক (১৯৭৪):
লস অ্যাঞ্জেলেসে ৯.৯ মাত্রার কাল্পনিক ভূমিকম্পের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে এই ক্লাসিক দুর্যোগ চলচ্চিত্রে। বিভিন্ন চরিত্রের জীবনের সংকট ও ভূমিকম্পের মুহূর্তে তাদের সংগ্রাম গল্পে তুলে ধরা হয়েছে। সে যুগের প্রযুক্তি সত্ত্বেও বিশেষ ইফেক্ট ও অভিনয় দর্শকদের মুগ্ধ করে এবং এখনও এটি দুর্যোগভিত্তিক চলচ্চিত্রের এক উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত।

ভূমিকম্পে বাস্তব ক্ষয়ক্ষতির খবরের সঙ্গে এই চলচ্চিত্রগুলোর দৃশ্য মিলিয়ে আজ বহু মানুষ নিজের ভয়ের প্রতিফলন দেখতে পাচ্ছেন। দুর্যোগপ্রবণ দেশে সচেতনতা বাড়াতে বাস্তব ঘটনার ওপর নির্মিত এসব চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে।

ভোরের আকাশ/তা.কা

প্রাকৃতিক দুর্যোগভূমিকম্পচলচ্চিত্র

শেয়ার করুন: