শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাল টাকায় প্রতারিত গরু বিক্রেতাকে হজ করানোর উদ্যোগ অপু বিশ্বাসের

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাল টাকায় প্রতারিত গরু বিক্রেতাকে হজ করানোর উদ্যোগ অপু বিশ্বাসের
জাল টাকায় প্রতারিত গরু বিক্রেতাকে হজ করানোর উদ্যোগ অপু বিশ্বাসের

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ঘটনার পর পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নাটোরের সিংড়ার বাসিন্দা বৃদ্ধ গরু বিক্রেতা রইস উদ্দিন গরু বিক্রির অর্থ হিসেবে পেয়েছিলেন এক বান্ডিল জাল টাকা। 

এই প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভাইরাল ভিডিওটি নাড়িয়ে দেয় দেশবাসীর হৃদয়, সামাজিক মাধ্যমে দেখা যায় সহানুভূতির ঢল।

গত ৫ জুন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানি হাটে রইস উদ্দিন নিজ হাতে লালন-পালন করা গরুটি বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু পরে বুঝতে পারেন, টাকাগুলো জাল। ঘটনার পরপরই ভাইরাল হয় তার কান্নার ভিডিও। এই ভিডিও দেখে মর্মাহত হন অপু বিশ্বাস।

পরবর্তীতে ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’-এর মাধ্যমে রইস উদ্দিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অপু। ওই সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতায় রইস উদ্দিন ইতোমধ্যেই গরু বিক্রির টাকার সমপরিমাণ সহায়তা পেয়েছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, “ফেসবুকে চাচার কান্নার ভিডিওটা দেখে খুব কষ্ট পেয়েছিলাম। পরে জানতে পারি, অনেকে মিলেই তার ক্ষতি পুষিয়ে দিয়েছেন। এরপর সংগঠন থেকে জানানো হয়, চাচার ইচ্ছে ওমরাহ করার। আমি তখনই সিদ্ধান্ত নিই, তার ওমরাহ পালনের সব খরচ আমি বহন করব।”

অপু আরও বলেন, “যদি তিনি এখনই ওমরাহে যেতে না চান, তাহলে আমি তাকে ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করব, যেন আবার গরু কিনে ব্যবসা শুরু করতে পারেন।”

এই মানবিক উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অপু বিশ্বাস। অনেকেই বলছেন, “তার এই উদারতা এবং মানবিকতা অনুপ্রেরণা হয়ে থাকবে সমাজের জন্য।”

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: