শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ বছর পর নীরবে দেশে ফিরলেন চিরতরুণী নায়িকা শাবানা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৫ বছর পর নীরবে দেশে ফিরলেন চিরতরুণী নায়িকা শাবানা
৫ বছর পর নীরবে দেশে ফিরলেন চিরতরুণী নায়িকা শাবানা

ঢাকাই সিনেমার স্বর্ণযুগের নায়িকা শাবানা অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসতি গড়েন এবং ধীরে ধীরে অভিনয় থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি স্বামী ওয়াহিদ সাদিক ও পরিবার নিয়ে নিউ জার্সিতে বসবাস করছেন।

বাংলাদেশের প্রতি টান তাকে বারবার ফিরিয়ে আনে জন্মভূমিতে। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। তখন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা জানিয়েছিলেন, সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে আবারও চলচ্চিত্রে অভিনয় কিংবা প্রযোজনায় যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার। তার স্বামী ওয়াহিদ সাদিকও জানান, অনুকূল পরিস্থিতি তৈরি হলে তারা পুনরায় চলচ্চিত্র প্রযোজনায় নামতে চান।

শাবানা ও ওয়াহিদ সাদিকের প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন, যা ১৯৭৯ সালে যাত্রা শুরু করে, উপহার দিয়েছে দর্শকনন্দিত সিনেমা ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’ ও ‘স্বামী কেন আসামি’র মতো কালজয়ী ছবি।

অভিনয় জীবনে তিন দশক জুড়ে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা শাবানা এবারের দেশে ফেরা অনেকটা নীরবভাবেই সম্পন্ন করেছেন। সংবাদমাধ্যমের আড়ালেই সময় কাটাচ্ছেন তিনি।

ভোরের আকাশ//হ.র

চিত্রনায়িকাঢালিউড

শেয়ার করুন: