শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

“মাইলস্টোন দুর্ঘটনার পর অনলাইন ট্রায়ালে ট্রমায় ডুবছে পরিবারগুলো: নুসরাত ফারিয়া”

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“মাইলস্টোন দুর্ঘটনার পর অনলাইন ট্রায়ালে ট্রমায় ডুবছে পরিবারগুলো: নুসরাত ফারিয়া”
“মাইলস্টোন দুর্ঘটনার পর অনলাইন ট্রায়ালে ট্রমায় ডুবছে পরিবারগুলো: নুসরাত ফারিয়া”

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যু নিয়ে গোটা দেশ শোকের নিমগ্ন। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এমন হৃদয়বিদারক ঘটনা বিরল। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা ৩১ এবং আহত শতাধিক, যাদের অধিকাংশই শিশু।

এই দুঃখজনক পরিবেশের মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তি থামছে না। ‘অনলাইন ট্রায়াল’ নামে পরিচিত এই মনগড়া অভিযোগ ও বিচার একাডেমিক পরিবেশ ও পরিবারগুলোর জন্য নতুন এক বিপর্যয় সৃষ্টি করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের অনেক মানুষ।

এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব। নিঃশব্দ, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটি মাত্র ঘটনা জীবন বদলে দিতে পারে।”

তিনি আরও বলেন, “আজকের দিনে যখন একটি ভুল মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে, যখন প্রত্যেকে বিচারক হয়ে যায়, তখন একজনের পক্ষে আগের মতো জীবন যাপন করা সম্ভব হয় না।”

নুসরাত ফারিয়া অনলাইন ট্রায়ালের নির্মমতার দিকে ইঙ্গিত করে বলেন, “এটি শুধু একজন ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমায় ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”

গত সোমবার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত প্রশিক্ষণ জেটের ঘটনাটি দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে নথিভূক্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুঃখজনক ঘটনায় পুরো জাতি শোকাহত হলেও, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া গুজব ও অবান্তর সমালোচনা পরিস্থিতিকে আরও সংকটময় করছে বলে মনে করা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: