শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায় বড় বাজেটের ৩ সিনেমা

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায় বড় বাজেটের ৩ সিনেমা
ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায় বড় বাজেটের ৩ সিনেমা

ঈদুল আযহায় মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের এই তিন ছবির মধ্যে রয়েছে নীলচক্র, তাণ্ডব ও ইনসাফ। উল্লেখ্য যে ঈদ মানেই বড় বাজেটের সিনেমা। ঈদের ছুটিতে দর্শকরা বেশি হলমুখী হওয়ায় এই সময়েই মুক্তি পায় ঢাকার বড় ব্লকবাস্টারগুলো। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জংলি এখনো প্রদর্শিত হচ্ছে সিনেপ্লেক্সগুলোতে। প্রতিটি ছবিই ভালো ব্যবসা করেছে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোকে বলা যায় তারই ধারাবাহিকতা।  এই মুহূর্তে দর্শকদের আগ্রহের শীর্ষে আছে ‘তাণ্ডব’। এখানে এক হয়েছেন ঢাকার ব্লকবাস্টার ছবির দুই কাণ্ডারি অভিনেতা শাকিব খান ও পরিচালক রায়হান রাফী।

গত ঈদুল আযহায় ব্যাপক সাড়া ফেলেছিল এই জুটির ছবি ‘তুফান’। এবার তাণ্ডবে নায়িকা হিসেবে সাবিলা নূর ও বিশেষ চরিত্রে জয়া আহসানও থাকছেন। তাণ্ডবের শুটিং এখনো চলছে। আগামী ঈদে মুক্তি পেতে পারে মোশাররফ করিম ও শরিফুল রাজ অভিনীত একটি ছবিও। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’-এর পোস্টার প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। সিনেমাটি কী ঘরানার, তা জানাতে নারাজ মোশাররফ। তিনি বলেন, ‘চমক থাকুক। দর্শকরা নতুনভাবে আমাকে দেখবেন এতটুকু বলতে পারি। বাকি গল্প পর্দায় হবে।’

এদিকে দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন জাহিদ হাসান। তার অভিনীত ‘উৎসব’ আগামী ঈদে মুক্তির অপেক্ষায় আছে। তানিম নূর পরিচালিত এই ছবিকে ‘অন্যরকম গল্পের সিনেমা’ বলে আখ্যা দিয়েছেন জাহিদ হাসান। বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভও। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’-তে তার বিপরীতে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী।

থ্রিলার ঘরানার এই সিনেমা ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো’ হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দিরা। আজমেরী হক বাঁধন অভিনীত সানী সানোয়ারের সিনেমা ‘এশা  মার্ডার’-ও আসতে পারে এই ঈদে। এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

এছাড়া আলোক হাসান পরিচালিত, আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘টগর’ মুক্তির অপেক্ষায় আছে। আদর আজাদ ঈদের আরেক ছবিতে শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন। ‘পিনিক’ নামের এই সিনেমায় বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। উপরে উল্লেখিত সবগুলো ছবি এবারের ঈদে মুক্তি নাও পেতে পারে। ঈদুল আযহায় মুক্তি পেতে যাওয়া সিনেমার চূড়ান্ত লাইনআপ জানা যাবে শিগগির।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: