শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবা দিবসে শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর হৃদয়ছোঁয়া পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাবা দিবসে শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর হৃদয়ছোঁয়া পোস্ট
বাবা দিবসে শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর হৃদয়ছোঁয়া পোস্ট

বিশ্ব বাবা দিবস উপলক্ষে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ এক আবেগময় পরিবেশ তৈরি হয়েছে। তার দুই প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী, আলাদা আলাদাভাবে তাদের সন্তানদের সঙ্গে শাকিব খানের মুহূর্ত শেয়ার করেছেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।

রবিবার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, শাকিব ও অপু দম্পতির সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়ামে গান গাইছে, আর শাকিব মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন। ক্যামেরার পেছন থেকে অপু ছেলেকে উৎসাহ দেন। ভিডিওতে শোনা যায় শাকিব বলছেন, “ভেরি গুড”, আর তার মুখে তখন এক গর্বিত পিতার হাসি। ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।”

অপুর পোস্টের কিছুক্ষণ পরেই শবনম বুবলীও শেয়ার করেন আরেকটি পারিবারিক মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যায়, শাকিব খান এবং তাদের ছেলে শেহজাদ খান বীর একসঙ্গে খেলায় মেতে উঠেছেন। ঘুমঘুম চোখে বীর বাবার সঙ্গে দুষ্টুমি করছে। এক পর্যায়ে শাকিব জিজ্ঞেস করেন, “তোমার বাবা কে?” বীরের মিষ্টি জবাব মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে। পাশ থেকে বুবলী ছেলেকে বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” চুমু আদান-প্রদানের মধ্য দিয়ে ফুটে ওঠে পারিবারিক উষ্ণতা। বুবলীর ক্যাপশন ছিল, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সব বাবাকে জানাই শুভেচ্ছা।”

এই দুই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ বলছেন, এটি পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন, আবার কেউ দেখছেন ব্যক্তিগত জীবনের নীরব প্রতিযোগিতা।

তবে নানা সম্পর্কের উত্থান-পতনের পরেও একজন বাবার দায়িত্বশীল ভূমিকা এবং সন্তানদের প্রতি শাকিব খানের ভালোবাসা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সাধারণ দর্শক ও অনুসারীদের কাছে।

ভোরের আকাশ//হ.র

শাকিব খানবাবাঅপু বিশ্বাসনায়িকা বুবলি

শেয়ার করুন: