শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণপাম জিতল রোমানিয়ান সিনেমা ‘ফিয়র্ড’, শেষ হলো কান উৎসব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা নেমেছে। শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় প্রায় দুই সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (Palme d’Or) এ বছর জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর চলচ্চিত্র ‘ফিয়র্ড’। অভিবাসন ও একটি ধর্মীয় পরিবারের ভেতরের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গ্রাঁ প্রি পুরস্কার পেয়েছে ‘মিনোটর’, আর জুরি প্রাইজ গেছে ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে। যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন পাভেল পাভলিকোভস্কি এবং স্প্যানিশ নির্মাতা জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি।

অভিনয় বিভাগেও ছিল উল্লেখযোগ্য চমক। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো, আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া। সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছে ‘এ ম্যান অব হিজ টাইম’।

আরও পড়ুন

নাজিফা তুষি শুধু নায়িকা নন এখন গায়িকাও

পুরো উৎসবজুড়ে ইউরোপীয় আর্টহাউস সিনেমার আধিপত্য এবং সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতা বিশেষভাবে আলোচনায় ছিল। বিশ্ব চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ডকে সম্মানসূচক পাম দ’রের মাধ্যমে সম্মানিত করা হয়।

কান চলচ্চিত্র উৎসব ২০২৬ বিজয়ীরা
স্বর্ণপাম: ‘ফিয়র্ড’ - ক্রিশ্চিয়ান মুঙ্গিউ
গ্রাঁ প্রি: ‘মিনোটর’
জুরি প্রাইজ: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’
সেরা পরিচালক: পাভেল পাভলিকোভস্কি / হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি
সেরা অভিনেত্রী: ভার্জিনি এফিরা, তাও ওকামোতো
সেরা অভিনেতা: ভ্যালেনতিন ক্যাম্পান, এমানুয়েল মাকিয়া
সেরা চিত্রনাট্য: ‘এ ম্যান অব হিজ টাইম’
ক্যামেরা দ’র: ‘বেনইমানা’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘পারা লস কন্ত্রিনকান্তেস’

ভোরের আকাশ/সু.পা

কান চলচ্চিত্র উৎসব

শেয়ার করুন: