শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ ফেরদৌসী ও ত্রপা মজুমদারের জন্মদিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সংস্কৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদারের আজ জন্মদিন। এ কারণেই দিনটি তার অনুরাগীদের জন্য বিশেষ। তবে এদিনের বিশেষত্ব আরও বেড়েছে আরেকটি কারণে। আজই জন্মদিন গুণী অভিনেত্রী ত্রপা মজুমদারেরও, যিনি ফেরদৌসী মজুমদারের কন্যা। অর্থাৎ একই দিনে মা ও মেয়ের জন্মদিন উদযাপিত হচ্ছে।

১৯৪৩ সালের আজকের দিনে বরিশালে জন্ম ফেরদৌসী মজুমদারের। যদিও তার পৈতৃক নিবাস নোয়াখালীতে। আর বেড়ে উঠেছেন ঢাকায়। ১৪ ভাই-বোনের বিশাল পরিবারে তার বেড়ে ওঠা। এর মধ্যে বড় ভাই শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী। রক্ষণশীল পরিবার হলেও ভাই এবং পরে স্বামী রামেন্দু মজুমদারের সান্নিধ্যে সংস্কৃতির আলোয় আসেন তিনি।

মুনীর চৌধুরীর উৎসাহ আর সহযোগিতায় মঞ্চনাটকে আসেন ফেরদৌসী মজুমদার। ভাইয়ের লেখা ‘একতলা দোতলা’ দিয়েই টেলিভিশন নাটকে অভিষেক তার। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে এক অনিন্দ্য পথচলা। হয়ে উঠেছেন কিংবদন্তি। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

আরও পড়ুন

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা কাতারের

অন্যদিকে ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার দম্পতির একমাত্র সন্তান ত্রপা মজুমদার। ১৯৭৩ সালের আজকের দিনে জন্ম নেন তিনি। বাবা-মায়ের পথ ধরে মঞ্চের আলোয় আসেন ত্রপা। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এখনো মঞ্চ-অন্তঃপ্রাণ হয়ে চলছেন এ অভিনেত্রী।

বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে ফেরদৌসী মজুমদার জানিয়েছিলেন, প্রথম জীবনে জন্মদিনের বিশেষত্ব কী, তাই জানতেন না। কন্যা হওয়ার ছয়-সাত বছর পর একদিন খেয়াল করলেন মা-মেয়ের জন্মদিন একই। তখন থেকেই মূলত দিনটিকে বিশেষভাবে দেখেন তিনি। আর পরিবার, কাছের মানুষজন এবং সংস্কৃতি অঙ্গনের লোকজন জানার পর থেকে তো বছর ঘুরে এই দিন এলেই শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হন তারা।

ভোরের আকাশ/জেআ
 

অভিনেত্রীজন্মদিনত্রপা মজুমদারফেরদৌসী মজুমদার

শেয়ার করুন: