রবীন্দ্রসংগীতের পঙ্ক্তিতে পরীমণির বধূবেশের ছবি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি নতুন করে আলোচনায় এসেছেন বধূবেশের কিছু ছবি প্রকাশ করে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন তিনি। ক্যাপশনে রবীন্দ্রসংগীতের পঙ্ক্তি ‘বধূ কোন আলো লাগলো চোখে!’ ব্যবহার করেছেন এই অভিনেত্রী।

ছবিতে পরীমণিকে দেখা গেছে গোলাপি রঙের জমকালো ঐতিহ্যবাহী শাড়ি, সোনালি অলংকার ও কপালে টিপ পরা অবস্থায়। দুই হাতে মেহেদির নকশা আর চুলের খোপায় ফুলের সাজ তাঁর বধূবেশে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাঁর সাজ ও লুকের প্রশংসা করেছেন। পরীমণির এই ব্রাইডাল ফটোশুটের সঙ্গে যুক্ত রয়েছে ‘ডিভাইন আর্ট বাই জেএস অথোরা’ ।
ব্যক্তিগত জীবন ও অভিনয়—দুই ক্ষেত্রেই নানা সময়ে আলোচনায় থাকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নতুন এই ফটোশুটে তাঁর ঐতিহ্যবাহী বধূবেশ ভক্তদের দৃষ্টি কেড়েছে।
ভোরের আকাশ/জেআ