শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহরুখ-রাজপালের ভুল বোঝাবুঝি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব বর্তমানে ব্যক্তিগত ও আর্থিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। প্রায় ৯ কোটি টাকার ঋণের চাপ সামলেও থেমে নেই তার কাজ। এমন সময় এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন ক্যারিয়ারের একটি বড় আক্ষেপ—শাহরুখ খান–এর সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনা।

রাজপালের ভাষ্য অনুযায়ী, শাহরুখ অভিনীত সুপারহিট সিনেমা ওম শান্তি ওম-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু অজান্তেই তৈরি হওয়া এক বিভ্রান্তির কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। তিনি দাবি করেন, তার এক ঘনিষ্ঠ সহকারীর ভুল বার্তার কারণেই শাহরুখের টিমের কাছে ভুল ধারণা পৌঁছে যায়, যা সে সময় তিনি জানতেনই না।

এই ঘটনার প্রভাব পড়ে তার পরবর্তী কাজের ক্ষেত্রেও। ‘ওম শান্তি ওম’ না করার পর তিনি সুযোগ হারান বিল্লু ছবিতেও। পরে সেই চরিত্রে অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান।

রাজপাল আরও জানান, জুহি চাওলা–র ভাই তাকে শাহরুখের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। কারণ, কাল হো না হো-তে একসঙ্গে কাজের সময় শাহরুখ নিজেই ভবিষ্যতে বড় কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পেশাগত এই ভুল বোঝাবুঝি ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন রাজপাল। তার কথায়, পরবর্তীতে যখনই শাহরুখের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় ছিল এবং আড্ডাও হয়েছে আগের মতোই।

ভোরের আকাশ/সু.পা

শাহরুখ-রাজপাল

শেয়ার করুন: