জাতীয় জাদুঘরে হাওয়াইয়ান গীটার সন্ধ্যা ৫ ডিসেম্বর

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ একটি মনোমুগ্ধকর হাওয়াইয়ান গীটার সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ক্লাস্টার অফ কোম্পানীস এর চেয়ারম্যান মো. জাহের উদ্দীন সরকার।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চু।
সংগীত পরিবেশনায়- বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের নিজস্ব শিল্পীবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ